প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম (ভিজিট : ৪৮৫৮)

X
সুপার মার্কেট এলাকায় গুলি চালায় হামলাকারী
ইউক্রেনের রাজধানী কিয়েভের হোলোসিভস্কি জেলায় এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
স্থানীয় সময় সন্ধ্যায় একটি সুপার মার্কেট এলাকায় গুলি চালায় ওই হামলাকারী।
এতে বেশ কয়েকজন হতাহত হলে আরও কয়েকজন স্থানীয়কে জিম্মি করে সুপার মার্কেটের একটি দোকানে ঢুকে পড়ে বন্দুকধারী। পরে আটকে পড়াদের উদ্ধার করে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।
৫৮ বছর বয়সী ওই হামলাকারী রাশিয়ার রাজধানী মস্কোর বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো।
বন্দুকধারী দীর্ঘদিন ধরেই পূর্ব দোনেৎস্ক অঞ্চলে বসবাস করছিল। এলোপাতাড়ি গুলি চালানোর আগে লোকটি তার অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দিয়েছিল। তবে, কী উদ্দেশ্য তিনি ওই হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।
বন্দুকধারীর গুলিতে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।