কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ: বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, তিনি

2026-04-19T21:27:23+00:00
2026-04-19T21:27:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ: বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৫৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা গেছে, তিনি করপোরেট ট্রেইনার এবং রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯ এপ্রিল গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ওসি দাউদ হোসেন বলেন, গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় রেববার সকালে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি বাসায় থাকে ভুক্তভোগী কিশোর ও তার পরিবার এবং পাশের ফ্ল্যাটে থাকেন মঈনুদ্দিন। সম্প্রতি বাসার প্লে-গ্রাউন্ডে খেলার সময় ১২ বছর বয়সী ওই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভনে তার শরীরের স্পর্শকাতর অংশে ব্যাড টাচসহ যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। ঘটনাটি কাউকে না বলতে তাকে নানা রকম ভয়ভীতিও দেখান।

এ ঘটনায় পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ঘুমের ভেতর সে কেঁদে ওঠে, ভয়ে চিৎকার করতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এর মধ্যেই আরও একবার ওই কিশোর মঈনুদ্দিনের নির্যাতনের শিকার হয়। এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার গুলশান থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy