ইরানের সব বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শান্তি চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি

2026-04-19T22:13:21+00:00
2026-04-19T22:13:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের সব বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৩ পিএম   (ভিজিট : ৭১)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তি চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। 

আজ রোববার (১৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যৌক্তিক’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন। অন্যথায়, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প। তার দাবি, ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে, যা চুক্তির চরম লঙ্ঘন।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। 

এছাড়া হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ইরানের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে এবং এ ঘোষণার মাধ্যমে ইরান উল্টো যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy