প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ এএম (ভিজিট : ১৬১)

X
শিবগঞ্জে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আব্দুল কাদের গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কেজি গাঁজাসহ মো. আব্দুল কাদের (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দরগামী সড়কের ‘রুপালী স্কেল’ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কাদের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়ার মো. মহিরুল ইসলামের ছেলে।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শাহবাজপুর এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন আব্দুল কাদেরকে তল্লাশি করে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকসহ আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।