আমিরাতে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের বৈশাখী উৎসব উদযাপন

আরব আমিরাত প্রতিনিধি

প্রবাস

ঐতিহ্যের ছোঁয়া এবং সর্বজনীন অংশগ্রহণে আমিরাতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। প্রবাসের মাটিতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে

2026-04-20T16:44:33+00:00
2026-04-20T16:44:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমিরাতে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের বৈশাখী উৎসব উদযাপন
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২০৪)
বৈশাখী উৎসব উদযাপন
X

বৈশাখী উৎসব উদযাপন

ঐতিহ্যের ছোঁয়া এবং সর্বজনীন অংশগ্রহণে আমিরাতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। প্রবাসের মাটিতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে জানান দেওয়ার লক্ষ্যেই আয়োজিত হয়েছে বৈশাখী উৎসব।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকালে বক্তারা এসব কথা বলেন। “প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ”-এর উদ্যোগে ১৯শে এপ্রিল, রবিবার শারজাহর নূর আল হেলাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে সঞ্চালনায় ছিলেন স্নিগ্ধা সরকার তিথি ও রাজীব সাহা।

এ সময় সংগঠনের সভাপতি অজিত রায়, সাধারণ সম্পাদক উত্তম সরকার এবং অর্থ সম্পাদক কার্তিক সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবু বিশ্বনাথ দে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট, দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর বাবু আশীষ কুমার সরকার। তিনি প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

এরপর সকল শিল্পীর সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় বৈশাখের জনপ্রিয় গান “এসো হে বৈশাখ, এসো এসো”। ধারাবাহিকভাবে “আনন্দলোকে মঙ্গলালোকে”, “নববর্ষের প্রথম প্রভাতে” এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার গান পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ করে ক্ষুদ্র শিল্পীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় ভিন্ন মাত্রা। গানের ছন্দ ও নুপুরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ। এই নৃত্য পরিবেশনাগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মিতা হাইত।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের সিনিয়র ও জুনিয়র শিল্পীদের একক পরিবেশনা দর্শকদের জন্য হয়ে ওঠে বিশেষ আকর্ষণ। উপস্থিত সকল সদস্য ও দর্শক উপভোগ করেন এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিমুল নাথ এবং মিডিয়া সেক্রেটারি সঞ্জয় সরকার।

পরিশেষে, বাঙালির ঐতিহ্যবাহী সরিষা ইলিশ, হরেক রকমের ভর্তা ও বৈচিত্র্যময় রান্নার আয়োজনে অংশগ্রহণকারীরা উপভোগ করেন সুস্বাদু খাবার, যা উৎসবের আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy