সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

বুলেটিন ডেস্ক

প্রবাস

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন।সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল

2026-04-21T18:04:31+00:00
2026-04-21T18:04:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৫২)
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত
X

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন। 

সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল তিনটার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিয়াজ মোর্শেদ তোতা মিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন এবং সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।

নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২হাজার কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তোতা মিয়ার বহনকারী জিপ গাড়িকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়াজ মোর্শেদ তোতা মিয়ার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল, প্রবাসী সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy