২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, দেড় ঘন্টা পর এলো নতুন প্রশ্ন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার পর নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত দেড় ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা ৪০

2026-04-21T21:28:04+00:00
2026-04-21T21:28:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, দেড় ঘন্টা পর এলো নতুন প্রশ্ন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ১৪০)
দেড় ঘন্টা পর এলো নতুন প্রশ্ন
X

দেড় ঘন্টা পর এলো নতুন প্রশ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার পর নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত দেড় ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয় ২০২৬ সালের নতুন প্রশ্নে।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৭ জন এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ঘটে এ ঘটনা। 

পরীক্ষায় অংশগ্রহণকারী সিনহা উচ্চ বিদ্যালয়ের মুরাদ পরীক্ষা শেষে বের হয়ে বলেন,  কেন্দ্রটিতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি তারা কক্ষে দায়িত্বরত শিক্ষককে জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।

কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার বলেন, ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অভিভাবকরা বলেন, কেন্দ্রসচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে তাদের সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার কে নেবে এ প্রশ্ন এখন সবার।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ভূলবসত ২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে পরে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এঘটনায় ইতিমধ্যে কেন্দ্র সচিবকে অব্যহতি দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy