আটোয়ারীতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনকে ঘিরে মতবিনিময় সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

“স্বপ্নের পথে, বিজয়ের সাথে” - প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনকে ঘিরে এক মতবিনিময় সভা

2026-04-22T16:58:32+00:00
2026-04-22T16:58:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনকে ঘিরে মতবিনিময় সভা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ২০৬)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

“স্বপ্নের পথে, বিজয়ের সাথে” - প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা  শুরু হয়। 

সভায় বক্তব্য রাখেন ওসি মোঃ মতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মো: কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, শিক্ষক আরিফ হোসেন চৌধুরী,  জরিফ হোসেন চৌধুরী, রেজা আল মামুন ও কায়সার মানিক প্রমূখ। 

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুবসমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতেই এই প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা প্রদান করেছেন। নতুন কুড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণের মাধ্যমে মূলত তৃণমূলের শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় সুযোগ তৈরি করে দেওয়াাই এই স্পোর্টসের মূল লক্ষ্য। যে সমস্ত শিশু কিশোরদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে, শুধুমাত্র তাহারাই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার এই ৮টি ইভেন্টের জনপ্রিয় খেলায় প্রতিযোগিরা অংশ নিতে পারবে। 

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেগুলো হলো অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অভিভাবকের সম্মতি পত্র। অনলাইন রেজিষ্ট্রেশনের শেষ সময় ২৭ এপ্রিল-২০২৬। 

আরো উল্লেখ যে, একজন খেলোয়ার সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে তবে দলগত খেলার ক্ষেত্রে উক্ত শর্ত প্রযোজ্য হবে না। এই প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় সহ মোট চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়, যুব উন্নয়ন অফিসারের কার্যালয় এবং প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে আগ্র্রহী শিশু কিশোরগন সম্পুর্ন বিনামূল্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। 

বিজয়ী খেলোয়ারদের ট্রফি, মেডেল, সনদপত্র প্রদান সহ বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও ভর্তির সুযোগ করে দেয়া হবে। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy