নীলফামারীতে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম সম্পর্কে জন-সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বুধবার বিকেলে

2026-04-22T18:37:15+00:00
2026-04-22T18:37:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৩৬)
বাল্যবিবাহ রোধে সচেতনতা
X

বাল্যবিবাহ রোধে সচেতনতা

নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম সম্পর্কে জন-সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বুধবার বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নজয়ী শিশু ফোরামের আয়োজনে বাল্যবিবাহের কুফল ও শিশু শ্রমের কুফল বর্ননা, দলীয় নৃত্য, বাল্যবিবাহ ও শিশুশ্রম সচেতনতামূলক নাটিকা প্রদর্শিত হয়েছে। 

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আরিফুর রহমান, কচুকাটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, স্বপ্নজয়ী শিশু ফোরামের পরিচালক প্রভাতি রায় প্রমূখ। 

স্বাগত বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পন্সর শীপ সহায়তাকারী সোহাগ ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০জন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy