‘পেপ্যাল’ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

দেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট

2026-04-22T21:01:21+00:00
2026-04-22T21:01:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘পেপ্যাল’ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ৪১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদানসহ কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনার নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বিভিন্ন সংস্থা ও দপ্তর আইটি খাতের বিকাশ এবং নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের জন্য একটি কাঠামোবদ্ধ ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে, যাতে তারা আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারেন।

তিনি আরও জানান, ফ্রিল্যান্সারদের পরিচয় নিশ্চিত করতে তাদের আইডি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হচ্ছে, যাতে তরুণরা বৈশ্বিক আউটসোর্সিং বাজারে আরও বেশি সুযোগ পেতে পারেন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy