টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুই জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া

2026-04-23T18:02:13+00:00
2026-04-23T18:02:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ১৭৩)
বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
X

বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুই জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

একইদিন দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ। 

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমান শরিফুল আলম আরিফ (৩২)। 

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy