প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম (ভিজিট : ৩১৬)

X
পুরষ্কার বিতরণ
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বপ্ন দেখি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০৫ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টা সময় উপজেলার পৌর এলাকার মেজবান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট শাহ আলম সিরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
স্বপ্ন দেখি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ ১ হাজার ২শ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। তার মধ্যে সুপার ট্যালেন্ট, ট্যালেন্ট ও জেনারেল ক্যাটাগরীতে ৩০৫ জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে এবং এই অনুষ্ঠানে তাদেরকে পুরষ্কৃত করা হয়। এ সময় পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
বৃত্তি পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পড়াশুনা ছাড়া কোনো বিকল্প নাই। পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমরা যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছো তাদের উদ্দেশ্যে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। এই অর্জন তোমারদেরকে ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি যত্নবান হওয়ায় অবিভাবকদেরও শুভেচ্ছা জানান বক্তারা।
তারা আরো বলেন, সোনাইমুড়ী এলাকায় স্বপ্ন দেখি ফাউন্ডেশনের এমন বৃত্তি পরীক্ষার আয়োজন প্রসংশনীয়। যারা সমাজ নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, দেশকে বিশ্ব মানের করতে চায়। এরকম কিছু ভালো মানুষ আছে বলেই দেশ এখনো টিকে আছে, সমাজ এখানো টিকে আছে।
স্বপ্ন দেখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আকরাম হোসেন বলেন, এই ফাউন্ডেশনের সদস্যরা স্বপ্ন দেখে কিভাবে একজন শিক্ষক ও শিক্ষার্থীকে সম্মান করা যায় এবং দেশের একটা ভালো অবস্থানে নেয়া যায়। শুধু আমরা স্বপ্ন দেখিনা, বাংলাদেশের প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী এবং অবিভাবক স্বপ্ন দেখে। এ সময় তিনি ফাউন্ডেশনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।