বিয়েতে দম্পতিকে ‘অকটেন’ উপহার দিলেন বন্ধুরা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবদম্পতির বউভাত অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হলো অকটেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এর আগে

2026-04-24T20:07:43+00:00
2026-04-24T20:07:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিয়েতে দম্পতিকে ‘অকটেন’ উপহার দিলেন বন্ধুরা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৯৯)
নবদম্পতিকে ‘অকটেন’ উপহার দিলেন বন্ধুরা
X

নবদম্পতিকে ‘অকটেন’ উপহার দিলেন বন্ধুরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবদম্পতির বউভাত অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হলো অকটেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামের সুমন পাল এবং চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পাল বিবাহবন্ধনে আবদ্ধ হন। শুক্রবার (২৪ এপ্রিল) ছিল তাদের বউভাত অনুষ্ঠান।

বউভাতের অনুষ্ঠানে যখন অন্য অতিথিরা প্রচলিত উপহার—গৃহস্থালি সামগ্রী, পোশাক কিংবা শোপিস নিয়ে হাজির হন। কিন্তু বরের ঘনিষ্ঠ বন্ধু রাজেশ ভৌমিক, দীপ্ত, নারায়ণ, রুপন ও রাজন নবদম্পতির জন্য উপহার হিসেবে নিয়ে আসেন ৫ লিটার অকটেন।

বর সুমন পাল বলেন, বন্ধুদের এই উপহার আমার কাছে সত্যিই বিশেষ। আমার একটি মোটরসাইকেল আছে, আর তেল সংগ্রহ করতে যে কষ্ট করতে হয়, তা বলার মতো নয়। তারা আমার প্রয়োজনের কথা ভেবেই এই উপহার দিয়েছে।

বন্ধুদের পক্ষ থেকে রাজেশ ভৌমিক বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল সংগ্রহ করা যেন এক ধরনের সংগ্রামে পরিণত হয়েছে। প্রতিদিন পেট্রলপাম্পে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমার বন্ধু সবে বিয়ে করেছে। নতুন জীবনের শুরুতেই যেন সে এই ভোগান্তিতে না পড়ে, সেই ভাবনা থেকেই আমরা একটু ভিন্নভাবে ভাবলাম। তাই প্রচলিত উপহারের বাইরে গিয়ে অকটেন উপহার দিয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy