নেত্রকোনায় অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমপি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বোর্ড বাজারে অবস্থিত অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় শুক্রবার পরিদর্শন করেন নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনের

2026-04-24T20:42:33+00:00
2026-04-24T20:42:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমপি
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৩৭)
প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমপি
X

প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমপি

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বোর্ড বাজারে অবস্থিত অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় শুক্রবার পরিদর্শন করেন নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। 

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি এবং অবকাঠামোগত বিষয়সমূহ ঘুরে দেখে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি। 

অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি অর্ন্তভুক্তিমূলক ও সহায়ক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। 

এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাবিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
                                                                                             





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy