অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

হজ বিধিমালা লঙ্ঘন করে ভিজিট ভিসাধারীদের আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে বলে জানিয়েছে সৌদি আরব। হজ মৌসুমে কঠোর নিয়ম কার্যকর থাকবে।

2026-04-25T13:17:54+00:00
2026-04-25T13:17:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ৮৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

হজ বিধিমালা লঙ্ঘন করে ভিজিট ভিসাধারী ব্যক্তিদের আশ্রয় দিলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা) পর্যন্ত জরিমানা দিতে হতে পারে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম গালফ নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন কিংবা অন্য যেকোনও ধরনের আশ্রয়স্থলে এ ধরনের ভিজিট ভিসাধারী ব্যক্তিদের থাকার ব্যবস্থা করলে এই জরিমানা প্রযোজ্য হবে। এ ছাড়া যেসব ব্যক্তি কাউকে গোপনে আশ্রয় দেবেন বা প্রয়োজনীয় অনুমতি ছাড়া মক্কা নগরী কিংবা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করবেন, তারাও একই শাস্তির আওতায় পড়বেন।

হজ মৌসুমজুড়ে তথা জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মধ্যভাগ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে। বিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হতে পারে।

সৌদি আরবে বসবাসকারীদের হজ বিধিমালা মেনে চলা এবং হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনি পরিণতি ভোগ করতে হতে পারে।

বেশ কয়েক বছর আগে হজযাত্রীদের জন্য পৃথক হজভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, হজভিসা ব্যতীত দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় যদি কোনো ব্যক্তি হজ করতে আসেন- তাহলে তা অবৈধ বলে গণ্য করা হবে।





  বিষয়:   Saudi Hajj rules  Hajj visa regulation  Mecca restrictions  Saudi Ministry of Interior  Hajj 2026 rules  Gulf News 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy