কেরানীগঞ্জে ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার পরিবর্তিত ধারায় দক্ষতা বাড়াতে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ

2026-04-25T14:53:37+00:00
2026-04-25T14:53:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ৪৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার পরিবর্তিত ধারায় দক্ষতা বাড়াতে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’। অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকার কণ্ঠ’-এর আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় কেরানীগঞ্জের লায়ন টাওয়ারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সাবেক অনলাইন ইনচার্জ ও বর্তমান মাইটিভি অনলাইন ইনচার্জ মো. আতোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি ও কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিসির সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন মাহমুদ, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের অনলাইন ইনচার্জ আল-আমীন (পনির), এনটিভি নিউজের রিপোর্টার শেখ ফরিদ, নিউজ ২৪-এর ঢাকা দক্ষিণ প্রতিনিধি আল-আমিন, এডভোকেট আরিফুল ইসলাম, ভিওডি এর স্টাফ রিপোর্টার শেখ রাকিবুল ইসলাম, ঢাকার কণ্ঠ-এর কেরানীগঞ্জ প্রতিনিধি শেখ ফরহাদ, ট্রেইনি রিপোর্টার রাবেয়া আক্তার বর্ষা। এছাড়াও তবিবুর রহমান, আলী আক্কাস ও মো. আলমগীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনার কৌশল, মোবাইল জার্নালিজম (MOJO), ভিডিও এডিটিংয়ের প্রাথমিক ধারণা, ফ্যাক্ট-চেকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy