প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম (ভিজিট : ১১৬)

X
আমানউল্লাহ আমান
“এই ব্রিজ নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সমস্যার সমাধান হবে। এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহন দ্রুত ও স্বল্প খরচে সম্ভব হবে।” — বলে জানান ডাকসুর সাবেক ভিপি, স্থানীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় কেরানীগঞ্জের অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ব্রিজটি নির্মাণ শেষ হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি ঘাট হতে হোগলাগাতি সড়কের ২০০ মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মিত হলে নতুন চর খাড়াকান্দি ঘাট ও হোগলাগাতি এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।