ঢাকা ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ঢাকা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে এস এম আব্দুল্লাহ-হিল কাফি-কে পদোন্নতি দেওয়া হয়েছে।কাফি ২০১৫ সালে ঢাকা ব্যাংক

2026-04-25T17:34:51+00:00
2026-04-25T17:34:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১০১)
ঢাকা ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি
X

ঢাকা ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি

ঢাকা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে এস এম আব্দুল্লাহ-হিল কাফি-কে পদোন্নতি দেওয়া হয়েছে।

কাফি ২০১৫ সালে ঢাকা ব্যাংক পিএলসি-তে যোগদান করেন। তিনি ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যাবস্থাপনা, কমপ্লায়েন্স (জিআরসি) এবং কেন্দ্রীয় ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞ।  কাফি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পল্লী ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং সুপারভিশন, প্রত্যক্ষ ও পোর্টফোলিও বৈদেশিক বিনিয়োগ, ট্রানজেকশনাল ব্যাংকিং-এ নীতি নির্ধারনী ও তদারকিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ।

পরবর্তীতে, তিনি সিটি ব্যাংক এন.এ. এবং এইচএসবিসি-বাংলাদেশ-এ অপারেশনাল রিস্ক এন্ড ইন্টারনাল কন্ট্রোল (ওআরআইসি) এর প্রধান হিসেবে যোগদান করেন এবং – ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো প্রবর্তন, পরিচালন এবং মানি লন্ডারিং ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, তিনি এইচএসবিসি-বাংলাদেশ-এ অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহন করেন এবং রিস্ক বেজড অডিট প্রবর্তন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখেন।

ঢাকা ব্যাংক পিএলসি-তে কাফি অত্যন্ত দক্ষতার সাথে অভ্যন্তরীণ নিরীক্ষা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতির নেতৃত্ব দিয়ে আসছেন, যা ব্যাংকের গভর্নেন্স এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। জনাব কাফি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।

ডিএমডি হিসেবে তাঁর নতুন ভূমিকায়, তিনি ঢাকা ব্যাংকের শক্তিশালী গভর্নেন্স, রেগুলেটরী পরিপালন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে আরও আশাবাদী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy