মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুর জেলায় বিচার বিভাগীয় কার্যক্রম তরান্বিতকরণ এবং বিচারবিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত

2026-04-25T17:46:25+00:00
2026-04-25T17:46:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৮৯)
মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
X

মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মাদারীপুর জেলায় বিচার বিভাগীয় কার্যক্রম তরান্বিতকরণ এবং বিচারবিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫এপ্রিল) মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে উক্ত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সের সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালতের বিচারক, জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জসহ মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি, সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর এবং মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

কনফারেন্সে ফৌজদারী কার্যবিধির সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী অন্তর্বতীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত বিধান, সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আসামী ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতকরণ পুলিশ হেফাজতে রক্ষিত আলামতসমূহ নিষ্পত্তিকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আসামীকে প্রবেশনে প্রেরণসহ কিশোর গ্যাং রোধে করণীয় বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়।

সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান বলেন-‘‘ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা পুলিশ প্রশাসনকে কিভাবে সাহায্যে করতে পারি-এ বিষয়ে আলোচনা করার জন্যই এই সম্মেলন।’’

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বক্তব্য প্রদানকালে বলেন, ‘‘সুবিচার নিশ্চিত করতে আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন। আমরা জনকল্যাণ নিশ্চিত করতেই এখানে কাজ করতে এসেছি।’’

পি.বি.আই গোপালগঞ্জ (মাদারীপুরের দায়িত্বে) এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ‘‘মামলায় যেন অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে আমরা আন্তরিকতার সাথে অনুসন্ধান করছি।’’

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, ‘‘অপরাধ দমনে আমরা সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই।’’
সম্মেলনে উপস্থিত পুলিশ কর্তকর্তাগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিজ্ঞ বিচারকগণ আইনি পরামর্শ প্রদানের মাধ্যমে সেগুলো সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন।

সম্মেলন শেষে, সম্মানিত সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট্র মো. ইলিয়াস রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাদারীপুর জেলার ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারক, পুলিশসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সমন্বয় বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy