চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, রাউজানের হরিসখানপাড়া এলাকায় আজিজ উদ্দিন ইমুর বসতবাড়ির পুকুর পাড়ে ঝোপের মধ্যে প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গুলি রাখার খবর পাওয়া যায়।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে একটি দেশে তৈরি পাইপগান এবং দুই রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।