সাঁথিয়ায় পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়া থানা পুলিশ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদক সংক্রান্ত অপরাধে উপজেলা নির্বাহী

2026-04-26T15:12:58+00:00
2026-04-26T15:12:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৭৩)
সাঁথিয়ায় পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
X

সাঁথিয়ায় পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনার সাঁথিয়া থানা পুলিশ ৪ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদক সংক্রান্ত  অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌরসভার গোপীনাথপুর গ্রামের লোকমান প্রামাণিকের ছেলে মোঃ শামীম (৩৫), আব্দুল বাতেনের ছেলে মোঃ বাবুল (৩৮) ও বিলমহিষারচর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ সোহেল রানা (২৬)কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণির ৩৬(৫)ধারা মোতাবেক ৩ জনকে যথাক্রমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

২৫ এপ্রিল রাতে সাঁথিয়া থানার নাগডেমরা ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে সেলুন্দা গোরস্থান পাড়ার মোঃ জলিল সরকারের ছেলে মোঃ রাকিব ওরফে ফখরুদ্দিন (২১)কে সাঁথিয়া থানার পুলিশ ১শ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy