টঙ্গীর আলোচিত চাঁদাবাজ কলা ইমরান গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর আলোচিত চাঁদাবাজ ইমরান হোসেন উরফে কলা ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম

2026-04-26T16:23:08+00:00
2026-04-26T16:23:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীর আলোচিত চাঁদাবাজ কলা ইমরান গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ১৪৬)
টঙ্গীর আলোচিত চাঁদাবাজ কলা ইমরান গ্রেফতার
X

টঙ্গীর আলোচিত চাঁদাবাজ কলা ইমরান গ্রেফতার

গাজীপুরের টঙ্গীর আলোচিত চাঁদাবাজ ইমরান হোসেন উরফে কলা ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ইমরান উরফে কলা ইমরান নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। সে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘিসহ আশপাশের এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করতো।

পুলিশ জানায়, দত্তপাড়া কলাবাগান হিমারদিঘি এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল ইমরান। সম্প্রতি এক ভাঙ্গারী ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাট করে সে। এই ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি পুলিশের নজরে এলে র‍্যাবের সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy