বোমা মেরে বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, নেপথ্যে কী?

পাইকগাছা প্রতিনিধি

সারাবাংলা

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে দেবজতী চক্রবর্তী নামে এক যুবক মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

2026-04-26T17:21:56+00:00
2026-04-26T17:21:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোমা মেরে বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, নেপথ্যে কী?
পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৮৮)
পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস
X

পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে দেবজতী চক্রবর্তী নামে এক যুবক মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এর ৯ ঘণ্টার ব্যবধানে হুমকিদাতাকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাত ৯টার দিকে পৌরসভার বাজার থেকে দেবজতীকে আটক করা হয়। পরে রোববার সকালে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

স্থানীয়রা জানান, প্রচন্ড গরমে পাইকগাছায় লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সব কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। 

এদিকে ঘনঘন বিদ্যুৎ আসা যাওয়ায় অতিষ্ঠ হয়ে দেবজতী নামে এক যুবক শনিবার বেলা ৩টার দিকে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল অফিসার অঞ্জন চৌধুরীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। গত রাত ৯টার দিকে তাকে পৌরসভার বাজার থেকে পুলিশ আটক করে। এরপর আজ রোববার সকালে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। দেবজতী পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। 

এ বিষয়ে ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বরাদ্দ আছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছুই করার নেই। 

তিনি বলেন, এর মধ্যে উল্লেখিত যুবক মোবাইল ফোনে আমাকে হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করলে তাকে আটক করা হয়। 

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হুমকিদাতা দেবজাতীকে আটক করেছিলাম। তিনি এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy