প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম (ভিজিট : ২০২)

X
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
সুনামগঞ্জ জেলায় আগামী ২৮ এপ্রিল থেকে ভারি বর্ষনের ফলে আগাম বন্যার পূর্বাভাসে শান্তিগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান'র সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য নোহান আরেফিন নেওয়াজ, ইউপি সদস্য সবুজ মিয়া সহ প্রমূখ।
সভায় বক্তারা আগাম বন্যার পূর্বাভাসে এলাকার মানুষের জান মালের ক্ষয়ক্ষতি নিরসনের জন্যে ব্যাপক আলোচনা করেন। প্রতিটি এলাকার আশ্রয়কেন্দ্র ও প্রতিটি পরিবারে যাতে আগামী ১৫ দিনের শুকনো খাবার মজুদ থাকে সেই বিষয়ে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।