সুবর্ণচরে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সুবর্ণচরে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল

2026-04-28T11:07:01+00:00
2026-04-28T11:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুবর্ণচরে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ১৪১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সুবর্ণচরে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় তানজিনা নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় বাড়ির পাশেই আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রপাতের তীব্র শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের বিকট শব্দে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকিব ওসমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy