প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ৮:৩৩ পিএম (ভিজিট : ১৫২)

X
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুপ রতন পাইন বলেছেন দেশের উন্নয়নে প্রান্তিক পর্যায়ের কৃষক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবি তাদেরকে আর্থিক অন্তর্ভূক্তি কর্মকান্ডে সবাইকে অংশগ্রহণ করাতে হবে। দেশকে উন্নয়নের পথে যেতে হলে সবাইকে অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করাতে হবে। সল্পোন্নত দেশ গুলোতে আর্থিক অন্তভূক্তিতে জনগন পিছনো। যত আমরা আর্থিক অন্তভূক্ত হব, আর্থিক লেনদেনগুলোতে অভ্যস্ত হয়ে যাবো তত আমাদের জীবন মান উন্নত হবে। এতে সব জায়গায় সচ্ছতা নিশ্চিত হবে। সরকারের একার পক্ষে এটি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সকলে মিলিত হয়ে এটি করতে হবে। ময়মনসিংহ অঞ্চলে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের এ আয়োজন।
প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরা ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে উত্তরা ব্যাংকের আঞ্চলিক প্রধান মো: ফখরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমের আয়োজন করেন পুন: অর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধসকল তফসিলি ব্যাংক।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইকবাল মহসিন এবং উত্তরা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: রাফিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের সকল ব্যাংকের আঞ্চলিক প্রধান এবং শাখা প্রধানগন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ আয়োজনে লিড ব্যাংক হিসেবে ছিল উত্তরা ব্যাংক ময়মনসিংহ কার্যালয়।
অনুষ্ঠানে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিন্ম আয়ের পেশাজীবি, স্কুল-ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কীম এর আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে ময়মনসিংহ জেলার ১৫১ জন প্রান্তিক গ্রাহকের মাঝে ২ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।