লোহাগড়ায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি

সারাবাংলা

কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের লোহাগড়ার আলা মুন্সীর মোড় থেকে একজন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮

2026-04-28T18:43:22+00:00
2026-04-28T18:43:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
লোহাগড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৬৫)
লোহাগড়া থানা
X

লোহাগড়া থানা

কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের লোহাগড়ার আলা মুন্সীর মোড় থেকে একজন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্হানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় একজন অজ্ঞাত বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ এবং স্হানীয় মিলে অসুস্থ ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

এরপর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধা মহিলার বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি প্রায় ২/৩ মাস ধরে আলা মুন্সীর মোড় এলাকায় বিভিন্ন দোকান ঘরের বারান্দায় থেকে জীবনযাপন করে আসছিল। গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মরদেহের ময়না তদন্ত শেষে তার পরিচয় শনাক্ত না হলে আনজুমানে মফিদুল এর মাধ্যমে তাকে দাফন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy