প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম (ভিজিট : ৩৮০)

X
নব নির্বাচিত কমিটি
অভিষেক ও শপথ গ্রহনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে হাটহাজারী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হাটহাজারী পৌরসভার একটি অ্যামিউজমেন্ট পার্কে এসোসিয়েশনের সভাপতি ও আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওয়ান মেটারনিটি এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সোহেল রানার সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা ডা. আবু তৈয়ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডা. এম. ওয়াই. এফ পারভেজ, ডা. ওয়াহিদুল আলম শাহিন ও ডা. মিজানুর রহমান চৌধুরী। এর আগে ২০২৬-২৭ মেয়াদে এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে জসিম উদ্দিন বাবুল কে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এ ছাড়া সহ-সভাপতি ওজাইর আহমদ হামিদি, সহ-সম্পাদক মোঃ শোয়েব, কোষাধ্যক্ষ মোঃ আবিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রুবায়েত বিন জামাল এবং অডিটর হিসেবে গাজী মোঃ আলি নির্বাচিত হন।
উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন শোয়েব মোর্শেদ ফারুকী, ডা. হাসান মিয়া, ডা. দিপক সরকার, ডা. আবু তৈয়ব, ডা. এম. ওয়াই. এফ পারভেজ, ডা. বিজন কান্তি নাথ এবং ডা. সৈয়দ মোঃ নুরুদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ওসমান গণি, এস. এম. মঈনুদ্দীন, আলাউদ্দীন, আরিফুল ইসলাম, সাকের উল্লাহ, যিশু দে, রাজিব মজুমদার গাজী এনামুল হকসহ অনেকে।