যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ দেশে ফেরাতে আরও ২–৩ দিন সময় লাগতে পারে

অনলাইন ডেস্ক

প্রবাস

বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মৃতদেহ যুক্তরাষ্ট্র থেকেদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দু-এক দিন সময় লাগতে

2026-04-29T12:14:44+00:00
2026-04-29T12:50:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ দেশে ফেরাতে আরও ২–৩ দিন সময় লাগতে পারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ১২:৫০ পিএম  (ভিজিট : ৩০৪)
জামিল আহমেদ লিমন
X

জামিল আহমেদ লিমন

বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মৃতদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দু-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার।

যুক্তরা‌ষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন। 

গোলাম মোর্তোজা ফেসবু‌ক পো‌স্টে জানান, পুলিশ আজ জামিল লিমনের মৃতদেহ টেম্বার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে মৃতদেহ হস্তান্তরের এ সিদ্ধান্ত নেয়।

লাশ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতি নেওয়া হয়েছে। মুসলিম রীতিতে লাশের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা আরও জানান, মৃতদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দুই থেকে এক দিন সময় লাগতে পারে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মৃতদেহ উদ্ধার করে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। তার মৃতদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে ওই অংশ উদ্ধার করা হয়।






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy