ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শ্রমিকের, আহত ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ গার্মেন্টস কর্মী। জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে অকালেই

2026-04-30T14:12:18+00:00
2026-04-30T14:12:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শ্রমিকের, আহত ৩
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ৫৩৩)
শিহাব
X

শিহাব

ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ গার্মেন্টস কর্মী। জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে অকালেই থেমে গেল তার জীবনযাত্রা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।


নিহত শিহাব (১৯) ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। পরিবারের বড় আশা ছিলেন তিনি। প্রতিদিনের মতো সেদিনও কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গন্তব্যে পৌঁছানোর আগেই সড়কে থেমে যায় তার পথচলা।


স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।


শিহাবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy