আশুলিয়ায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

রাজধানী

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মারুফ ভূঁইয়া ও রাকিব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় তাদের

2026-04-30T16:20:47+00:00
2026-04-30T16:20:47+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ১৩৩)
আশুলিয়ায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
X

আশুলিয়ায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মারুফ ভূঁইয়া ও রাকিব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. রাশেদুজ্জামান। এর আগে বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ ভূঁইয়া ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়ার ছেলে এবং একই এলাকার শফিক মিয়ার ছেলে  রাকিব হোসেন। স্থানীয় সূত্র জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যা তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল। মারুফ ভূঁইয়া ও রাকিব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মারুফ ভূঁইয়ার বিরুদ্ধে পূর্বেও মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে এসআই মো. রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারের পর তাদেরকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে, এই গ্রেফতারের ফলে এলাকায় মাদক কারবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy