পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া

বুলেটিন ডেস্ক

প্রবাস

পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা রেস্টুরেন্ট খাতে খ্যাতি লাভ করলেও পর্তুগালে ফিউশনভিত্তিক রেস্টুরেন্ট উদ্যোগ তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে

2026-04-30T16:20:38+00:00
2026-04-30T16:20:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ২৪৯)
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া
X

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া

পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা রেস্টুরেন্ট খাতে খ্যাতি লাভ করলেও পর্তুগালে ফিউশনভিত্তিক রেস্টুরেন্ট উদ্যোগ তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় একটি খাত হিসেবে আবির্ভূত হচ্ছে। এর ফলে বাংলাদেশি কমিউনিটির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য এবং রেস্টুরেন্ট ও ট্যুরিজম খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।

এই ধারাবাহিকতায় সম্প্রতি লিসবনে বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যোগে নতুন একটি ফিউশন রেস্টুরেন্ট চালু হয়েছে। Urban Tiffin নামের রেস্টুরেন্টটি শহরের Avenida Almirante Reis 17A-এ অবস্থিত, যা বাংলা গলি নামে পরিচিত মার্তিম মোনিজ এলাকার কাছাকাছি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের ভাষ্য, লিসবনে আন্তর্জাতিক পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বহুসাংস্কৃতিক খাবারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

সে বিবেচনায় রেস্টুরেন্টটিতে এশীয় ও ইউরোপীয় স্বাদের সমন্বয়ে ফিউশনধর্মী ফুড মেনু রাখা হয়েছে।
প্রবাসী কমিউনিটির সদস্যদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়; বরং বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক উপস্থিতিরও প্রতিফলন।

বিশেষজ্ঞদের মতে, অভিবাসীদের জন্য রেস্টুরেন্ট ব্যবসা অনেক সময় প্রাথমিক উদ্যোক্তা খাত হিসেবে কাজ করে। এর মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি স্থানীয় সমাজের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগও তৈরি হয়।

প্রবাসী বাংলাদেশিরা এখন আর শুধু শ্রমনির্ভর পেশায় সীমাবদ্ধ নেই; ধীরে ধীরে ব্যবসা, সেবা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমেও নিজেদের অবস্থান তৈরি করছেন।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশি উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে কমিউনিটির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক পরিচিতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy