শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের ঠাইলা-ঠাকুরভোগ অংশের কাজ বাস্তবায়ন করছে ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’

2026-04-30T18:24:35+00:00
2026-04-30T18:24:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ২১৫)
শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি
X

শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের ঠাইলা-ঠাকুরভোগ অংশের কাজ বাস্তবায়ন করছে ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান| কাজ চলাকালীন সময়ে কাজের সাইট থেকে দিন দুপুরে নির্মাণ করা সিসি ব্লক চুরি হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশন (এলজিইডি) সূত্রে জান যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ৯ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার ৪৬ টাকা ব্যয়ে ২ হাজার ৬শত মিটার মাটি সহ আরসিসি ঢালাই সড়ক ও সাইট প্রটেকশন ওয়াল ও সিসি ব্লক রাস্তার কাজ পায় ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের টাইলা গ্রাম হতে ঠাকুরভোগ গ্রামের আশ্রয় কেন্দ্র পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক ভাবে কর্মজজ্ঞ চালিয়েছেন| ঠাকুরভোগ আশ্রয় কেন্দ্রের মাঠে সড়কের কাজের জন্য ৬০ হাজার সিসি ব্লক নিমার্ণ করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান| সিসি ব্লকের এলাকায় কিছু ব্লক চুরির প্রমাণ দেখা যায়| ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু  ব্লক। 

ঠিকাদারী প্রতিষ্ঠানের ˆনশপ্রহরী ঠাকুরভোগ গ্রামের মৃত দিলোয়ার খার ছেলে আনোয়ার খা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় আমি আশ্রয় কেন্দ্রের কিছু দূরে ছিলাম, এই সুযোগে গ্রামের মতলিব মিয়ার ছেলে আলী হোসেন তার মসাহিদ্রা গাড়ি দিয়ে অনেক সিসি ব্লক নিয়ে যেতে দেখি| থাকে পেছন থেকে ডাকার পরও সে আমার ডাকে সাড়া দেয়নি| পরে দৌড়ে এসে দেখি আশ্রয় কেন্দ্রের মাঠে থাকা অনেক সিসি ব্লক নিয়ে গেছে| পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে আমি অবগত করি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কনক দত্ত জানান, আমাকে ˆনশপ্রহরী জানানোর পরে আশ্রয় কেন্দ্রের মাঠে গিয়ে দেখি আামার প্রায় ৪-৫ হাজার সিসি ব্লক চুরি করে নিয়ে গেছে আলী হোসেন| পরে এলাকার সবাইকে আমি অবগত করেছি| এর আগেও আমার কাজের সাইট থেকে ১ টন রড ও মাহিদ্রা গাড়ির ব্যাটারী চুরি হয়েছে| আমাদের ধারণা সব গুলো চুরি এক ব্যক্তিই করেছে| আমি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রকৃয়া চালিয়ে যাচ্ছে| শান্তিগঞ্জ থানায় রাতেই মামলা দায়ের করবো।

চুরির ঘটনায় অভিযোক্ত আলী হোসেন পিতা ঠাকুরভোগ গ্রামের মতলিব মিয়া জানান, আমার ছেলে হাওরে মানুষের কাটা ধান তার গাড়ি দিয়ে আনা নেওয়া করছে, তার কাছে কোন মোবাইল বা যোগাযোগ করার মতো কিছু নেই| সে আশ্রয় কেন্দ্র থেকে ৫০-৬০টি সিসি ব্লক নিয়ে হাওরের কাদা মাটিতে দিয়েছে| তার গাড়ি কাদা মাটিতে আটকে যায়| তাই সে এখান থেকে সিসি ব্লক নিয়ে ধান আনতে সহায়তা করছে মানুষকে।

উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, ঠিকাদারের লোকজন আমাকে অবগত করেছেন, তাদের কাজের সাইট থেকে ব্যাপক সিসি ব্লক চুরি হয়ছে| আমি লোক পাঠিয়ে বিষয়টি যাচাই করেছি| তারাও সত্যতা পেয়েছেন|  ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আইন ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy