মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচএ ডা. মাহবুব-উল আলমের যোগদান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) হিসেবে যোগদান করেছেন ডা. মাহবুব-উল আলম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)

2026-04-30T20:45:43+00:00
2026-04-30T20:45:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচএ ডা. মাহবুব-উল আলমের যোগদান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৮৫)
ডা. মাহবুব-উল আলম
X

ডা. মাহবুব-উল আলম

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) হিসেবে যোগদান করেছেন ডা. মাহবুব-উল আলম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডা. মাহবুব-উল আলম কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে ডা. মাহবুব-উল আলম হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসক ও স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলিজনিত কারণে ডা. মাহবুব-উল আলমকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। নবনিযুক্ত এই কর্মকর্তা এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

যোগদানের সময় হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy