প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৪৫ পিএম আপডেট: ০২.০৫.২০২৬ ১২:৪৮ পিএম (ভিজিট : ৬৪)

X
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন ২১-এর উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি নাসিমন ভবনে গিয়ে সমাপ্ত হয়।
সংগঠনের সভাপতি দিদারুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন মোঃ সেলিম ভুইঞা, মোঃ বশির, শাহেদ আলম, মাবুদ, নাছির, শাহ আলম, মোঃ জামশেদ, মহিউদ্দিন, মোঃ মফজ্জল, হেদায়েত উল্ল্যা ও মোঃ ইসমাইলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে অংশ নেন অবসরপ্রাপ্ত সাইফুল ও সোমনাথ রাজু। এছাড়াও শ্রমিক ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার প্রতীক। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।