মঠবাড়িয়ায় তালাবদ্ধ রুম থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

​পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।শুক্রবার সন্ধ‌্যায় গোপণ সংবা‌দের ভি‌ত্তি‌তে শহ‌রের

2026-05-02T12:52:11+00:00
2026-05-02T12:52:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় তালাবদ্ধ রুম থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার
​পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ১৫৯)
মঠবাড়িয়ায় তালাবদ্ধ রুম থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার
X

মঠবাড়িয়ায় তালাবদ্ধ রুম থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। 

শুক্রবার সন্ধ‌্যায় গোপণ সংবা‌দের ভি‌ত্তি‌তে শহ‌রের ব‌হেরাতলা আরামবাগ এলাকার মাওলানা ম‌ঞ্জিলের তালা বদ্ধ রুম প্রায় ১৫ লাখ টাকা মূ‌ল্যের ৩০ কে‌জি গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরামবাগ এলাকার ওই বাড়িতে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভি‌ত্তি‌তে মঠবাড়িয়া থানার একটি বিশেষ টিম মাওলানা মো. নাসিরের মালিকানাধীন মাওলানা মঞ্জিলে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ প‌্যা‌কেট গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পা‌রে‌নি পু‌লিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। মাদক ব্যবসায়ীদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ​

তিনি আরও জানান, মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy