ঘিওরে মহান মে দিবস পালিত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, মোটরযান দল, ঘিওর থানা কুলি শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্যাক্সী, অটোরিক্সা,সিএনজি, অটিাটেম্পু,

2026-05-02T14:45:36+00:00
2026-05-02T14:45:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘিওরে মহান মে দিবস পালিত
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৩৭)
ঘিওরে মহান মে দিবস পালিত
X

ঘিওরে মহান মে দিবস পালিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, মোটরযান দল, ঘিওর থানা কুলি শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্যাক্সী, অটোরিক্সা,সিএনজি, অটিাটেম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার মালিক সমিতির উদ্যোগে মহান মে দিবত পালিত হয়েছে।

ঘিওর বাসষ্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয় থেকে সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। 

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুর রহমানের (হাবিব) সভাপত্বিতে সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী সায়লা কবির। 

বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আব্দুস সোবাহান হক, অ্যাডঃ মাবু কাউছার রেজা,অ্যাডঃ আব্দুল আলীম খান মনোয়ার, সাধারন সম্পাদক অ্যাডঃ কাজী ওয়াজেদ আলী মিস্টার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভ’ইয়া, মোঃ মিজানুর রহমান কুদরত, যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব মোঃ সাইফ সানোয়ার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শওকত আলী খান, সদস্য সচিব মোঃ সবুজ বেপারী ও শ্রমিক দলের সাধারন সম্পাদক আশরাফ কামাল আরিফ প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy