যশোরে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ক্রয় ও আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে মোবাইল কেনা ও প্রতারণার মাধ্যমে মোবাইল সেট হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না

2026-05-02T15:46:40+00:00
2026-05-02T15:46:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ক্রয় ও আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৮৬)
যশোরে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ক্রয় ও আটক
X

যশোরে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ক্রয় ও আটক

যশোরে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে মোবাইল কেনা ও প্রতারণার মাধ্যমে মোবাইল সেট হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার পিতার নাম রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোরের মোবাইলের শোরুম ‘মোবাইল প্লাজা-২’ থেকে তিনি দুটি মোবাইল ফোন ক্রয় করেন। 

এ সময় তিনি নিজেকে পুলিশ এসআই পরিচয় দেন। এরপর বিকাশে পেমেন্ট করার কথা বলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন। 

পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত হয় বান্না। এমনকি ক্যাশ মেমোতে তিনি নিজের পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পরে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্নাকে শনাক্ত করে এমকে রোড থেকে শুক্রবার আটক করেন। রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এদিকে, অপর একটি সূত্র জানায়, বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পুলিশ পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy