জোয়ারের পানিতে ডুবে অযত্ন, অবহেলায় কুতুবদিয়ার ওয়াটার অ্যাম্বুলেন্স

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ার দ্বীপ এলাকার মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আরটিএমআই উদ্যােগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য

2026-05-02T19:47:00+00:00
2026-05-02T19:47:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোয়ারের পানিতে ডুবে অযত্ন, অবহেলায় কুতুবদিয়ার ওয়াটার অ্যাম্বুলেন্স
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৬৮)
ওয়াটার অ্যাম্বুলেন্স
X

ওয়াটার অ্যাম্বুলেন্স

কক্সবাজারের কুতুবদিয়ার দ্বীপ এলাকার মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আরটিএমআই উদ্যােগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেওয়া ওয়াটার অ্যাম্বুলেন্স বর্তমানে জোয়ারের পানিতে ডুবে অযত্ন, অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে। এখন এ ওয়াটার অ্যাম্বুলেন্স ধ্বংসের পথে। মানুষের কোনো কাজে আসেনি। এটি উদ্ধার এবং রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। 

শনিবার (২ মে) সকালে বড়ঘোপ স্টিমারঘাট সংলগ্ন সাগর পয়েন্টে জোয়ারের পানিতে ডুবা অবস্থায় দেখা যায় এ অ্যাম্বুলেন্স।

স্থানীয় দোকান মালিক জাহাঙ্গীর ও দ্বীপের সাধারণ মানুষের দাবি,হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগী পরিবহন দূরের কথা, সেটির ইঞ্জিনসহ যাবতীয় সরঞ্জাম উধাও করে ফেলেছে একটি চক্র । বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ওয়াটার অ্যাম্বুলেন্স পুনরায় চালুর দাবি জানান।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হাসান  বলেন, অনেক আগে এ ওয়াটার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। জনবল নেই। 

এটা উদ্ধার করে কক্সবাজার পাঠিয়ে দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy