গুরুতর অসুস্থ শান্তিতে নোবেল বিজয়ী, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তাঁর ফাউন্ডেশন জানায়, কারাগারে নার্গিস মোহাম্মদি দুবার

2026-05-02T20:08:54+00:00
2026-05-02T20:08:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গুরুতর অসুস্থ শান্তিতে নোবেল বিজয়ী, হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৭৫০)
ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি
X

ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি

ইরানের কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তাঁর ফাউন্ডেশন জানায়, কারাগারে নার্গিস মোহাম্মদি দুবার জ্ঞান হারান। 

গুরুতর হৃদরোগে আক্রান্ত নার্গিসকে পরে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন নার্গিস মোহাম্মদি। 

দুই দশকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন তিনি। নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং গুজব ছড়ানোর অভিযোগে নার্গিসের মোট ৩১ বছর সাজা হয়েছে।  

২০২৪ সালের নভেম্বরে ডান পায়ে অস্ত্রোপচারের পর, নার্গিসের সাজা ৩ সপ্তাহের জন্য স্থগিত করেছিল কর্তৃপক্ষ। পরে ২০২৫ সালের ডিসেম্বর তাকে আবারও আটক করে কারাগারে পাঠানো হয়। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy