কেন্দুয়ায় গাঁজাসহ এক নারী গ্রেফতার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ জেসমিন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নেত্রকোণা)।শনিবার

2026-05-02T21:53:14+00:00
2026-05-02T21:53:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় গাঁজাসহ এক নারী গ্রেফতার
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ৫৬)
নারী গ্রেফতার
X

নারী গ্রেফতার

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ জেসমিন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নেত্রকোণা)।

শনিবার (২ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ৷ 

জানা যায়, শুক্রবার (১ মে) সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে৷

আটক নারী জেসমিন কাশিপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আরাধন মিয়া এবং মা মৃত হামেদা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি রেইডিং টিম জেসমিনের দেহ তল্লাশি এবং তার দখলীয় পশ্চিম দুয়ারী চৌচালা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে মাদকসহ প্রথমে আটক করে পরে নিয়মিত মামলা রুজু করা হয়। 
উদ্ধারকৃত মোট ৪০০ গ্রাম গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ হাজার টাকা।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং তাঁরাই এ মামলার তদন্ত করবেন ।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক হোয়াটসঅ্যাপে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy