শ্যামনগরে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে একজনের কারাদন্ড ও জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আক্তারুল গাজী (৩৩) নামের এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড

2026-05-03T12:10:36+00:00
2026-05-03T12:10:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে একজনের কারাদন্ড ও জরিমানা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ৭৯)
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।
X

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আক্তারুল গাজী (৩৩) নামের এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  

এ সময় নৌযানের মালিক জামিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহ্নত পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি ধ্বংস করা হয়। এর আগে শুক্রবার (১মে) রাত ১টার দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বড়কুপট এলাকা থেকে উক্ত নৌযানটি আটক করে।  

পরবর্তীতে খবর পেয়ে শনিবার (২মে) উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  সাজাপ্রাপ্ত আক্তারুল গাজী খুলনার পাইকগাছার বারুলি গ্রামের জিল্লাপ গাজীর ছেলে।

স্থানীয়রা জানায় গত ৩০শে চৈত্র সাতক্ষীরাজেলার একমাত্র বালু মহলের ইজারার মেয়াদ শেষ হয়েছে।  তারপরও আগের বছরের ইজারা গ্রহিতারা নিজস্ব লোকজন দিয়ে রাতের অন্ধকারে খোলপেটুয়া নদী থেকে কার্গোযোগে বালু লুট অব্যাহত রেখেছে।  শুক্রবার রাতে খোলপেটুয়া নদীর বড়কুপট এলাকা থেকে বালু উত্তোলনের সময় পুলিশ তাদের আটক করেন।  

উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন বলেন অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত একজনকে সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।  নৌযান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ইজারা না থাকায় এখন কেউ এমন কাজ করলে এবং ইজারা দেওয়া অংশের বাইরে থেকে বালু উত্তোলন করলে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy