প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:৪১ পিএম (ভিজিট : ৭২)

X
নিকলীতে ইরি-বোরো ধানের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্থানীয় এমপি
নিকলী হাওরের বোরোলিয়া হাওরে গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার করণে কৃষকের কয়েক হাজার একর জমি পানিতে তলিয়ে গেছে।
এ খবর পাওয়ার পর কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল শুক্রবার ক্ষতিগ্রস্ত হাওরে পরিদর্শন করেন এবং হাওরে শিংপুর ইউনিয়ন, দামপাড়ার একাংশ এবং ছাতিরচর গিয়ে ক্ষতিগ্রস্ত ১৫০০ কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি এসময় এলাকায় যেসব কৃষক বেশি মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদেরকে সরকারের মাধ্যমে কিছু দেওয়ার আশ্বাস দেন। একিই সঙ্গে কৃষকদের কৃষি কার্ড ও ফ্যামেলী কার্ড কিভাবে বিতরণ করা যায় সে সম্পর্কে উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা করবেন বলে কৃষকদের জানান।
এ সময় নিকলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার মজুমদার মুক্তি, সাবেক কৃষক দলের সহ সম্পাদক হাজী মাসুক মিয়া, শিল্পপতি মোকাররম সর্দার, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও এমপি প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন (স্বাধীন নেতা) সহ আরও উপস্থিত ছিলেন।