সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরা চালান আটক

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সারাবাংলা

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।রবিবার (৩

2026-05-03T16:50:39+00:00
2026-05-03T16:50:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরা চালান আটক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৯১)
সিলেট সীমান্তে কঠোর নজরদারি: বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরা চালান আটক
X

সিলেট সীমান্তে কঠোর নজরদারি: বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরা চালান আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। 

রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ব্যাটালিয়ন সদরসহ বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ-জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, একটি মোটরসাইকেল। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজার আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy