ভালুকায় খাল খনন কাজের শুভ উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় বাঁকা খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

2026-05-03T17:10:17+00:00
2026-05-03T17:10:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালুকায় খাল খনন কাজের শুভ উদ্বোধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৪৯৪)
ভালুকায় খাল খনন কাজের শুভ উদ্বোধন
X

ভালুকায় খাল খনন কাজের শুভ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় বাঁকা খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় এক বিশাল জনসমাবেশ ও আলোচনা সভা।


রবিবার (৩ মে) সকালে উপজেলার মল্লিকবাড়ী ও মেদুয়ারী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বাঁকা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু। 


দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


উদ্বোধন শেষে শান্তিরবাজার মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু। 


তিনি বলেন, খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, পিআইও মুহিদুল আলম, আহসান উল্লাহ খান রোবেল, গোলজার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জানা যায়, বাঁকা খালের পুনঃখনন কাজে এক কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কাজটি দ্রুত সম্পন্ন হলে এলাকার কৃষি ও পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy