কুতুবদিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ | কুতুবদিয়া সংবাদ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ায় ১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও সাকিব উল আলম। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

2026-05-03T17:29:19+00:00
2026-05-03T17:29:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৯২)
কুতুবদিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
X

কুতুবদিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। রবিবার (৩ মে, ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব উল আলমের নির্দেশে এই বিয়ে বন্ধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় কৃষ্ণ পদ দাশের মেয়ে অতিথি দাশের (১৪) সাথে একই এলাকার হরি দাশের ছেলে সিকেল দাশের (১৮) বিয়ের আয়োজন চলছিল। বিয়ের প্রস্তুতি সম্পন্ন ছিল এবং বরযাত্রীরাও আসতে শুরু করেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. সাকিব উল আলম তার কার্যালয়ের কর্মচারীদের সেখানে পাঠান। কনের মা মমিতা বালা দাশ এবং বরের বাবা হরি দাশকে অফিসে ডেকে আনা হয়। পরে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটি স্থগিত করা হয়।

ইউএনও মো. সাকিব উল আলম জানান, উভয় পক্ষকে আইনি বিষয়গুলো বুঝিয়ে বলা হয়েছে। ছেলে ও মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকরা ভুল স্বীকার করেছেন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না—এই মর্মে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।




  বিষয়:   কুতুবদিয়া বাল্যবিবাহ  ইউএনও কুতুবদিয়া  দক্ষিণ ধূরুং সংবাদ  কক্সবাজার অপরাধ  বাল্যবিবাহ প্রতিরোধ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy