দর্শনা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত | চুয়াডাঙ্গা নিউজ

হাসমত আলী, দামুড়হুদা চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রুহুল আমিন।

2026-05-03T18:43:18+00:00
2026-05-03T18:43:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দর্শনা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
হাসমত আলী, দামুড়হুদা চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৬৩)
দর্শনা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
X

দর্শনা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রোববার (৩ মে) বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দর্শনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। সভায় বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— "শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার"।

সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আওয়াল হোসেন, মাসুম বিল্লাহ, জাহিদুল ইসলাম ও হাসমত আলীসহ স্থানীয় সংবাদিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




  বিষয়:   বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস  দর্শনা প্রেসক্লাব  চুয়াডাঙ্গা সংবাদ  রুহুল আমিন এমপি  সংবাদপত্রের স্বাধীনতা। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy