ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ ২ নারীসহ ৪ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও বিজয়নগরে পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। জব্দ করা হয়েছে একটি অটোরিকশা। বিস্তারিত পড়ুন।

2026-05-03T19:12:26+00:00
2026-05-03T19:12:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ১০৫)
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ ২ নারীসহ ৪ জন গ্রেফতার
X

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ ২ নারীসহ ৪ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।


শনিবার (২ মে) বিকেলে জেলার কসবা ও বিজয়নগর উপজেলায় এসব অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— কসবা উপজেলার ধ্বজনগর গ্রামের মো. জামিল হোসেন (৫২) ও মো. শাহজাহান মিয়া (৫৫) এবং নরসিংদী সদর উপজেলার দাসপাড়া এলাকার শান্তি আক্তার (৩৫) ও রুমা আক্তার (৩৪)।


র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবার বিনাউটি বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজাসহ জামিল ও শাহজাহানকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী কারবারিকে গ্রেফতার করা হয়।


এ ঘটনায় কসবা ও বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।





  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া মাদক উদ্ধার  র‍্যাব-৯ অভিযান  কসবা গাঁজা উদ্ধার  বিজয়নগর মাদক কারবারি গ্রেফতার  মাদকবিরোধী অভিযান। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy