প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৫৪ পিএম (ভিজিট : ৫৮২)

X
মিলন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিলন (৪০) নামের এক অস্ত্র মামলার আসামিকে গ্রেফতার করেছে। আজ ৩ মে (রবিবার) দুপুরে উপজেলার জোড়াদহ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপি গ্রামের মৃত ফজের উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল জোড়াদহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মিলন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।