অভিনেতা বিজয়ের দল টিভিকে পেয়েছে ৬৭ আসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের তামিলনাডু বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ১৮৯ আসনের ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে টিভিকে ও ডিএমকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে

2026-05-04T10:55:23+00:00
2026-05-04T10:55:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তামিলনাডু বিধানসভা নির্বাচন: চমক দেখাচ্ছেন অভিনেতা বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ১২৪)
তামিল অভিনেতা বিজয়
X

তামিল অভিনেতা বিজয়

ভারতের তামিলনাডু বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ১৮৯ আসনের ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে টিভিকে ও ডিএমকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এতে তামিল অভিনেতা বিজয়ের দল টিভিকে পেয়েছে ৬৭টি আসন, ডিএমকে ৬২টি, এডিএমকে ৫৯টি এবং অন্যান্য দল পেয়েছে ১টি আসন। খবর এনডিটিভি।

ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আসন সংখ্যায় পাল্টাপাল্টি এগিয়ে যাচ্ছে দলগুলো। তবে শুরু থেকেই চমক দেখাচ্ছেন তামিল অভিনেতা বিজয়। তার নেতৃত্বে টিভিকে প্রত্যাশার চেয়ে ভালো ফল করছে এবং শক্ত অবস্থান ধরে রেখেছে।

তামিলনাডু বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। তবে এখন পর্যন্ত কোনো দলই এককভাবে সেই লক্ষ্য ছুঁতে পারেনি। ফলে শেষ পর্যন্ত কে সরকার গঠন করবে তা নির্ভর করছে বাকি আসনের ফলাফলের ওপর।

এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে টিভিকে, ডিএমকে ও এডিএমকের মধ্যে। প্রতিটি আসনের ফল ঘিরে উত্তেজনা বাড়ছে। ভোট গণনার শেষ পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

চূড়ান্ত ফল প্রকাশের পরই পরিষ্কার হবে, তামিলনাডু নতুন করে কে ক্ষমতায় আসছে এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে।




  বিষয়:   ভারত  তামিলনাডু  বিধানসভা  নির্বাচন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy